নতুন কূটনৈতিক উদ্যোগে সক্রিয় যুক্তরাষ্ট্রের সিকিউরিটি কাউন্সিল
- আপডেট সময় : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালিকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক উদ্যোগে সক্রিয় হয়েছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি কাউন্সিল। ইরান যদি বাণিজ্যিক জাহাজে হামলা ও হুমকি বন্ধ না করে, তবে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের পথ খোলা রাখতে একটি খসড়া প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র ও বাহরাইন। এ নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ প্রস্তাবকে জাতিসংঘের কার্যকারিতার একটি ‘পরীক্ষা’ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি চীন ও রাশিয়াকে আগের মতো ভেটো না দেয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, আন্তর্জাতিক জলপথ বন্ধ হয়ে গেলে তা বহু দেশের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করবে, যা বড় শক্তিগুলোর স্বার্থেরও পরিপন্থী।
খসড়া প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাহরাইন ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এটি পাস হলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ার সুযোগ তৈরি হতে পারে। যদিও নতুন খসড়ায় সরাসরি শক্তি প্রয়োগের কথা বলা হয়নি, তবু এটি জাতিসংঘ সনদের অধ্যায় ৭-এর আওতায় আনা হয়েছে, যা নিরাপত্তা পরিষদকে প্রয়োজনে সামরিক ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার ক্ষমতা দেয়।
























