আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার চেষ্টা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী চলমান জেলা প্রশাসক সম্মেলনের আলোচনা পর্ব শেষে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বলেন, স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা হচ্ছে বেসিক তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন সবসময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র শক্তিশালী হবে।

























