কুকি-চিন সংগঠনের পোশাক জব্দ মামলায় নতুন মোড়
- আপডেট সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
হাইকোর্টে তথ্য গোপন ও জামিন আদেশে জালিয়াতির মাধ্যমে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের জন্য তৈরি ২০ হাজার পোশাক জব্দের মামলার প্রধান আসামি সাহেদুল ইসলামের জামিনের ঘটনায় বেঞ্চ অফিসার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে হাইকোর্ট।
ওই বেঞ্চ অফিসারের নাম জাকির হোসেন। সাময়িক বরখাস্তের পাশাপাশি তাকে শোকজও করা হয়েছে। গত বুধবার এই জালিয়াতির তথ্য প্রধান বিচারপতির নজরে আনেন অ্যাটর্নি জেনারেল। এরপর পুরো ঘটনা তদন্তে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন প্রধান বিচারপতি। প্রায় সাত মাস আগে চট্টগ্রামের ‘রিংভো অ্যাপারেলস’-এর মালিক সাহেদুল ইসলাম হাইকোর্টে জামিনের আবেদন করেন। জামিন আদেশের প্রথম পৃষ্ঠায় থাকা মামলার তথ্য, থানার নাম ও অভিযোগের ধারা পরিবর্তন করে সেখানে কুকি-চিনের পোশাক জব্দের মামলার নম্বর ও ধারা বসানো হয়। এই ভুয়া আদেশ দাখিলের মাধ্যমেই কারা কর্তৃপক্ষ সাহেদুলকে মুক্তি দেয়।


























