গণভোটের রায়কে পাশ কাটিয়ে সরকার দেশকে সংকটে ঠেলে দিয়েছে : মিয়া গোলাম পরওয়ার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
জনগণের মতামত ও গণভোটের সুস্পষ্ট রায়কে পাশ কাটিয়ে সরকার দেশকে এক গভীর ও বহুমুখী সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জনমতকে উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হতে পারে না।
সকালে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামী, খুলনা মহানগরী শাখা এই সেমিনারের আয়োজন করে। গোলাম পরওয়ার বলেন, সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটের অধিকার বা গণভোটের মতো সাংবিধানিক অধিকারকে তারা ভয় পায়। জনরায়ের বিরুদ্ধে গিয়ে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে।






















