২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১১:১৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঐতিহাসিক এই উলাশী খালটি মূলত ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেছিলেন। শার্শা উপজেলার বেতনা নদীর সংযোগস্থল থেকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি কৃষি ব্যবস্থার উন্নয়নে সে সময় অভূতপূর্ব নজির স্থাপন করেছিল এবং স্থানীয়দের কাছে এটি ‘জিয়া খাল’ নামেই পরিচিত। ১৯৭৭ সালের ৩০ এপ্রিল এই খালের খনন কাজ শেষ হলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর উদ্বোধন করেন, যা পরবর্তীতে সারা দেশে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির এক জনপ্রিয় মডেলে পরিণত হয়। নাভারণ সার্কেলের এসপি আরিফ হোসেন জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নাভারন শার্শা উলাসি হইতে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।























