বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৬২০ বার পড়া হয়েছে
ইরানসহ মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি। আগামী ১ জুলাই শুরু হতে যাওয়া পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারনে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে, দেশভিত্তিক স্থানীয় লবিস্ট নিয়োগ করাসহ সরকারের পরিকল্পনাগুলো তুলে ধরেন।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের লক্ষ্যে সরকার কাজ করছে।
চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জুলাই শুরু হতে যাওয়া পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
আরেক প্রশ্নের জবাবের প্রধানমন্ত্রী জানান, সরকার নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমগুলো বাস্তবায়নে ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করা পাশাপাশি তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।





















