দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৭০৭ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ যাত্রী।
ভোরে দাউদকান্দি থানার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাম্মদ আফজাল হোসেন, সোহরাব হোসেন, সালেক, সুমন,
বিষু, আবু হোসেন, আব্দুর রশিদ। পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপর থাকা ১৩ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন বাকী ৬ জন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ট্রাকের ড্রাইভার ক্ষণিকের জন্য ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।























