ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, ২ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহতদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস ও টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২জন নিহত ও ৩৫ জন আহত হয়।























