নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
তবে দলে নেই বড় কোনো চমক। বাংলাদেশ সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। ওই সিরিজের অপরিবর্তিত স্কোয়াডকেই এই সিরিজের প্রথম দুই ম্যাচে বহাল রেখেছে বোর্ড। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে কিউইদের বিপক্ষে টাইগারদের সিরিজ। দেশের জালানী সংকটে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায়, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলোর সময়সূচিতে আন হয়েছে পরিবর্তন। ওয়ানডে বিকেল ৩টার পরিবর্তে শুরু হবে সকাল ১১টায়। সন্ধ্যা ৬টার বদলে টি-টুয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।





















