ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আক্রমণ শুরু করেছে ইরান
- আপডেট সময় : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ভয়াবহ আক্রমণ শুরু করেছে ইরান। বৃহস্পতিবার ভোরে ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ১৯তম দফায় এই বড় মাপের অভিযান চালায় দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলায় মধ্য ইসরায়েল এবং অধিকৃত আল-কুদসসহ বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে।
ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরানের অভিযানে উন্নত প্রযুক্তির হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, কিছু ক্ষেপণাস্ত্রের অগ্রভাগে ক্লাস্টার বোমা বা গুচ্ছ গোলাবারুদ যুক্ত ছিল, যা ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইরান। এর আগে অপারেশন ‘ফতেহ্ খাইবার’-এর পঞ্চম দিনে ১৭ দফায় ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভ্যলুশনারি গার্ড। অভিযানের ষষ্ঠ দিনে মধ্যরাতে ইসরায়েলে নতুন করে মিসাইল ছুড়েছে তেহরান।আজারবাইজানেও ড্রোন হামলা করেছে ইরান। হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।বৃহস্পতিবার আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর দিয়েছে।এদিকে ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ হামলায় ইরানে অন্তত ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন।


















