সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
- আপডেট সময় : ০৫:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ২১৩০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হোসাইন আহমেদ নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন।
মামলায় অন্য আসামীরা হলেন, শেখ রেহেনা, শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা ইয়াছিন মিয়া, মতিউর রহমান মতি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, শাহজালাল বাদলসহ ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্নস্থানের লোকজনকে আসামি করা হয়েছে। গত ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের ছাত্র-জনতার আন্দোলনে উল্লেখিত আসামিরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি চালায়। প্রাণ রক্ষায় দৌড়ে পালানোর সময় আসামিরা ভুক্তভোগী হোসাইন আহমেদের ডান হাতে গুলি করে। পরে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করলে সেখানে তার হাতটি কেটে ফেলা হয়।


























