ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠনের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- আপডেট সময় : ১০:৫০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
- / ১৯৬৩ বার পড়া হয়েছে
ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
ভোর সোয়া ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া একটি ভিডিও বার্তায় এ প্রস্তাবনার কথা বলা হয়।
ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তাদের দাবির কথা জানান। এসময় আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার নাহিদের পাশে বসা ছিলেন। তারা সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের দাবি জানান। সমন্বয়করা বলেন, তারা ড. ইউনূসের সঙ্গে কথা বলেছেন, তিনি ছাত্রজনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে সম্মত হয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছেন। এছাড়া সরকার গঠনের পুরো রূপরেখা ও বাকিদের নাম আজ ঘোষণা করবেন বলে জানানো হয়।

























