০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বাচসাসের পরিবার দিবসের তারিখ ঘোষণা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:২৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ২১৫৪ বার পড়া হয়েছে

বাচসাস সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিকদের ৫৫ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) সোনারগাঁও বাংলার তাজমহল-এ সংগঠনটির ‘পরিবার দিবস ২০২৪’ অনুষ্ঠিত হবে।

১৯ জানুয়ারি বাচসাস সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে বাচসাসের কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। বাচসাস সদস্যরা তাদের পরিবারসহ এই আয়োজনে অংশ নিতে পারবেন।

অংশগ্রহণের জন্য সদস্যদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানান বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

নিবন্ধনের জন্য উদযাপন কমিটির আহবায়ক লিটন রহমান, সদস্য সচিব শফিকুল আলম মিলন ও সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।

বাচসাসের পরিবার দিবসে দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে সদস্য সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা। এ ছাড়া সদস্যদের জন্য বিশেষ উপহার এবং র‌্যাফেল ড্র। বিকেলে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে, বাচসাসের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির সভায় নতুন সদস্য আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়। যারা সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক সাংবাদিকতায় জড়িত তারা আবেদন করার সুযোগ পাবেন। বিশেষ করে যারা প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালে সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক রিপোর্টিং করে থাকেন। বাচসাস কর্তৃক নির্ধারিত ফরম পূরণ করে ২৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহ করা যাবে বাচসাসের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী ও নির্বাহী সদস্য রুহুল আমিন ভূঁইয়ার কাছ থেকে। আগ্রহীরা আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে ১০০ (একশ) টাকা মূল্যের ফরম সংগ্রহ করে, ফরম পূরণ করে ১০০০ (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাচসাসের পরিবার দিবসের তারিখ ঘোষণা

আপডেট সময় : ০২:২৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪