দেশের মানুষ আজ দুর্বিষহ জীবন যাপন করলেও আ’লীগ নেতারা চলছেন রাজার হালে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মানুষ আজ দুর্বিষহ জীবন যাপন করলেও আওয়ামী লীগ নেতারা চলছেন রাজার হালে। তাই এখনই এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্য কোনো কিছুই জনসাধারণ মেনে নিভে না।
দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা শাখা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, আগামী নির্বাচনে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে তার দল। এ আন্দোলনে গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে অংশ গ্রহণ করতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন সহ স্থানীয় বিএনপির নেতারা।
























