রানী এলিজাবেথের শেষকৃত্য ও জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগদান এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণ শেষে ওয়াশিংটন থেকে দেশের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১৩ ভিভিআইপি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তিনি।
লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দিয়ে আজ রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
























