ধরলা নদীর ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে কুড়িগ্রামের কয়েকটি গ্রামের মানুষ
- আপডেট সময় : ০৬:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৩২ বার পড়া হয়েছে
শুস্ক মৌসুমেও ধরলা নদীর ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে কুড়িগ্রামের বেগমগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। বসত বাড়ী, ফসলী জমি ও স্থাপনা রক্ষায় মানব বন্ধনসহ নানা কর্মসূচী পালন করছেন স্থানীয়রা। এদিকে স্থায়ীভাবে ভাঙ্গন রোধে সমীক্ষা চলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড।
ধরলা নদীর পানি কমে প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের মন্ডল পাড়া ও আলআমিন বাজার এলাকা। বাড়িঘর, গাছপালা, আবাদী জমি, বসত ভিটাসহ বিভিন্ন স্থাপনা। বাদ পড়েনি বন্যা আশ্রয় কেন্দ্র। অর্ধেক এখন নদীগর্ভে।
ভাঙ্গনের হুমকিতে রয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ ইউনিয়ন পরিষদ ভবন। একদিকে সবকিছু হারিয়ে নতুন করে মাথা গোঁজার ঠাঁই নেই। ফলে দিশেহারা হয়ে পড়েছে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা পরিবারগুলো।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন প্রতিকার না পেয়ে নানা কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।
সমীক্ষায় কার্যকরী ব্যবস্থা নেয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।
ঘর-বাড়িসহ ফসলী জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী ভুক্তভোগীদের।



























