অবকাঠামো নির্মানে রাজউকের পাশাপাশি সিটি কর্পোরেশনেরও অনুমোদন নিতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
রাজধানীতে যে কোন অবকাঠামো নির্মানের সময় রাজউকের পাশাপাশি সিটি কর্পোরেশনেরও অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
দুপুরে সচিবালয়ে বর্ষা মৌসুমে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সিটি করপোরেশনের অনুমতি ছাড়া সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাসহ কোন উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া যাবে না। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, খাল উদ্ধার, সংস্কার, দখলমুক্ত এবং দৃষ্টিনন্দন করে গড়ে তোলার জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে একটি সাব কমিটি গঠন করা হবে বলেও জানান মন্ত্রী|






















