হাইকোর্ট বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
হাইকোর্ট বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি…ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ৯ জানুয়ারি বিচারপতি নাজমুল আহাসানসহ হাইকোর্ট বিভাগে কর্মরত চার বিচারপতিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে বিচারপতি নাজমুল আহাসান করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় শপথ নিতে পারেননি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



























