সিরাজগঞ্জে দুই শতাধিক চা দোকানির মাঝে শীতবস্ত্র বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই শতাধিক চা দোকানির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিকেলে উল্লাপাড়া পৌর মেয়র এস.এম. নজরুল ইসলামের নিজস্ব অর্থায়নে উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক চা দোকানিকে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা যুবলীগ নেতা-কর্মীরা।



























