জয়কে অভ্যাসে পরিণত করা আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে যেন দুর্বার, অপ্রতিরোধ্য
- আপডেট সময় : ০৯:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ভিন্ন ম্যাচে জয় পেয়েছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে জয়রথ অব্যাহত রেখে আলবিসেলেস্তে। আর প্যারাগুয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করে এক ম্যাচ পর জয়ে ফিরেছে ব্রাজিল। এছাড়া আলাদা ম্যাচে জিতেছে চিলি-প্যারাগুয়েও।
জয়কে অভ্যাসে পরিণত করা আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে যেন দুর্বার, অপ্রতিরোধ্য। ১০ জয়ে আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত, এবার আরও পরিণত আলবিসেলেস্তে শক্তিশালী কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে।
দলের সেরা তারকা নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি আগে থেকেই নেই। সেই সঙ্গে কার্ড জটিলতায় হারাতে হয়েছে আরও চার জনকে। এমন পরিস্থিতিতেও নিজেদের মাঠে কলম্বিয়াকে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রাখলো দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সম্প্রতি সময়ে আর্জেন্টিনা কতটা গোছালো তা বুঝাতে লাউতারো মার্টিনেজ সময় নিলেন মাত্র ২৯ মিনিট।আকনা পাসে আলবিসেলেস্তের এগিয়ে দেন ইন্টার মিলান তারকা।
তবে, পরের সময়টায় কলম্বিয়া রক্ষনের পরীক্ষা দিতে হয়েছে ম্যারাডোনার উত্তরসূরীদের। একাধিক আক্রমণ করেও জালের ঠিকানা খুজে পায়নি স্কালোনির দল। ম্যাচে ফিরতে পারেনি কলম্বিয়াও।
তবে, গোল উৎসব হয়েছে ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচে। যার শুরুটা করেছিলেন রাফিনাহা ম্যাচের ২৮ মিনিটে।
প্রথমার্ধের এক গোলের বিপরীতে দ্বিতীয়ার্ধের প্রতিপক্ষের জালের তিন গোল দিয়েছে ব্রাজিল। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুন কৌতিনহোর কল্যাণে।
৮৬ মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্থনি। আর ৮৮ মিনিটে রদ্রিগোর গোলে বড় জয় নিশ্চিত করেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।






















