দেশের বিভিন্ন জেলায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র এবং মাস্ক বিতরণ
- আপডেট সময় : ০৬:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র এবং করোনা সচেতনতায় বিতরণ করা হয়েছে মাস্ক।
নেত্রকোণায় দুপুরে পৌর শহরের চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকশ’ কম্বল বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী।এছাড়া জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনি ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানও শীতবস্ত্র বিতরণ করেন।
মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণসহ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আশুলিয়ার বাইপাইলে চেয়ারম্যানের রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের ৮ কর্মকর্তাকে বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছ। সকালে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান আনুষ্ঠানিক ভাবে এ ক্যামেরা বিতরণ করেন। এ সময় পৌরমেয়র মো: রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান।






















