গাইবান্ধায় মাদক মামলার আসামী বিল্লাল হোসেনের জেল হাজতে মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেনারেল হাসপাতালে বিল্লাল হোসেন নামের এক মাদক মামলার আসামী জেল হাজতে মৃত্যু হয়েছে।
কারাগারের জেল সুপার নজরুল ইসলাম জানায়, নিহত বিল্লাল হোসেন ২ মাস আগে মাদক বিক্রির দায়ে আটক হন। ২দিন আগে কারাগারে শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হলে প্রথমে তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থা গুরুত্বর হলে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি । মৃত বিল্লাল হোসেনের বাড়ি গোবিন্দগঞ্জ থানার কাটাখালী ইউনিয়নে।






















