মিরাজ শেখ হত্যা মামলার আসামি ইউপি সদস্য নজরুলসহ ৯ জন কারাগারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭০৫ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে দিনমজুর মিরাজ শেখ হত্যা মামলার আসামি সদর উপজেলার কেওড়া ইউপি সদস্য নজরুল ইসলামসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুপুরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার বিবরণে জানাযায়, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ দুই ইউপি সদস্য নজরুল ইসলাম ও উজ্জল হোসেন খানের নেতৃত্বে কয়েকজন গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠির কেওড়া ইউনিয়নের রনমতি বাজারে দিনমজুর মিরাজ শেখকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আহত মিরাজকে সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশার শের-ই বাংলা মেডিকেলে নেয়া হলে রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। পরদিন সকালে নিহত মিরাজের মা মাকসুদা বেগম সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।



























