ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এমপি আবুল হাসেম আর নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
ইন্তেকাল করেছেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গফরগাঁওয়ের সাবেক এমপি আবুল হাসেম। ..ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।
১৯৩০ সালে ১৭ আগস্ট গফরগাঁওয়ে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫০ সালে গফরগাঁও সরকারি কলেজের ছাত্র সংসদের প্রথম ভিপি ছিলেন আবুল হাসেম। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। আজ সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল হাসেম।














