প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসালো ব্রাজিল
- আপডেট সময় : ১২:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসালো ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে সেলেসাওরা।
শেষ ম্যাচে ইকুয়েডয়ের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছিল ব্রাজিল।
কিন্তু তিতের দল সেই ড্রয়ের দুঃখ ভুললো প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে।বেলো হরিজন্তেতে নিজেদের মাঠ মিনেইরাওতে শুরু থেকেই চেনা ছন্দে ব্রাজিল। ৬ মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়ায় সেলেসাওরা কিন্তু সেটি বাতিল হয়ে যায় ভি আরে হ্যান্ড বল দেখা গেলে। প্রতিক্ষিত গোল পেতে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি কোতিহোদের। ২৮ মিনিটে প্যারাগুয়ে রক্ষনকে বোকা বানিয়ে দূর্দান্ত এক গোল করেন রাফিনহা। প্রথামার্ধে আর গোলের দেখা পাইনি কোন দলই। ম্যাচের ৬২ মিনিটে ৩০ গজ দূর থেকে দূর্দান্ত এক শর্টে গোল করে দলকে ২-০ ব্যাবধানে এগিয়ে দেই কুতিনহো। ৮৬ এবং ৮৮ মিনিটে আরো ২ গোলের দেখা পেলে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠে ছাড়ে তিতোর দল।






















