কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে কাল ভোর মাঠে নামবে আর্জেন্টিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে কাল ভোর সাড়ে ৫টায় মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ কলম্বিয়া। অন্য ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে প্যারাগুয়ে।
ইতিমধ্যেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে মেসিকে ছাড়াই শক্তিশালী চিলিকে ২-১ গোলে হারিয়েছে লিওনেল স্কালনির শিষ্যরা। দুর্দান্ত ফর্মে আছে দলের তারকা প্লেয়ার এঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ। মেসির অনুপুস্থিতে ম্যাচের স্পট লাইট থাকবে তাদের উপরই। অন্যদিকে কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল। ইঞ্জুরির কারনে দলে নেই নেইমার। এই ম্যাচ জিতে, শেষ খেলায় ড্রয়ের স্মৃতি ভুলতেই মাঠে নামবে সেলেসাওরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬ টায়।






















