আসন্ন আইপিএলের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
আসন্ন আইপিএলের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই তালিকায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান সহ পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে।
আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। সাকিব ও মোস্তাফিজ ছাড়া বাকি তিন বাংলাদেশি ক্রিকেটার হলেন লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সাকিব ও মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি হলেও বাকি ৩ জনের জন্য রাখা হয়েছে ৫০ লাখ রুপি।এবারের নিলামে সর্বমোট ৫৯০ ক্রিকেটারের নাম উঠবে। এর মধ্যে ২৪৪ জন পুরনো ক্রিকেটারের পাশাপাশি থাকছে ৩৫৫ নতুন মুখ। সর্বোচ্চ ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। এই মূল্য থাকছে ৪৮ জন ক্রিকেটারের জন্য। ২০ জনের দেড় কোটি রুপি এবং ৩৪ জনের ভিত্তিমূল্য থাকছে ১ কোটি রুপি।






















