খান কল্যাণ ট্রাস্টের পরিচালকের উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাইয়ে খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক ফখরুল ইসলাম খান সিআইপি’র উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দুপুরে খান সিটি সেন্টারে আয়োজিত এক আনুষ্ঠানিকতার মাধ্যমে ২ হাজার কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নিজাম উদ্দিন, খান কল্যাণ স্ট্রাস্টের ম্যানেজার জিয়াউর রহমান ও সংগঠনের উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু। কম্বল বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।






















