ইংরেজি লেখা নামফলকে কালো কালি লাগিয়েছেন চসিক’র ভ্রাম্যমান আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানের ইংরেজি লেখা নামফলকে কালো কালি লাগিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটির ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে কাজির দেউড়িতে অভিযান পরিচালনার পাশাপাশি এলিগ্যান্ট সিরামিক নামের এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নামফলকে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে জানুয়ারী মাসে চসিক বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এরপরেও প্রতিষ্ঠানের মালিকরা সজাগ না হওয়ায় অভিযান চালানো হয় যা অব্যাহত রাখার কথাও জানান তিনি। এদিকে, নগরবাসীকে এ বিষয়ে সচেতন করতে সকালে সিটি মেয়র রেজাউল করিমের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।






















