সিরাজগঞ্জে আদালতে অচলাবস্থা বিরাজ করছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৮৫২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে আদালতে অচলাবস্থা বিরাজ করছে। আইনজীবীর সাথে বিচারিক আদালতের কর্মচারীর সংঘর্ষের পর উভয়পক্ষ পাল্টাপাল্টি অবস্থান নেয়ায় দুর্ভোগে পড়েছে বিচারপ্রার্থীরা।
বিচারিক হাকিম আদালতের লাঞ্ছনাকারী কর্মচারীর বিচারসহ চার দফা দাবি আদায়ে আইনজীবীরা বিচারিক কার্যক্রমে অংশ না নিয়ে রোববার থেকে কর্মবিরতি শুরু করেছেন।অন্যদিকে, জুডিশিয়াল হাকিম আদালতের কর্মচারীদের আইনজীবী লাঞ্ছিত হওয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। চলছে কর্মবিরতি। দুই পক্ষেই এমন অবস্থান নেয়ায় আদালতের কার্যক্রম একরকম বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন বিচার প্রার্থীরা।


























