সিটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আর মাত্র তিন দিন গণসংযোগ করে ভোট চাইতে পারবেন
- আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আর মাত্র তিন দিন গণসংযোগ করে ভোট চাইতে পারবেন। ১৪ জানুয়ারি মধ্যরাতে প্রারণার শেষ সময়। হেভী ওয়েট দুই মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকারের অভিযোগ পাল্টা অভিযোগ এবং তর্কবির্তকের মধ্য দিয়েই গণসংযোগ চলছে। পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলমের ব্যাপক অভিযোগ থাকলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আইভীর অভিযোগের জায়গাটা ভিন্ন রকম।
ভিন্ন রকম উৎসব, ভিন্ন রকম আমেজে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগ চলছে। যা অন্য কোথাও নির্বাচনে দেখা যায় না। স্বতন্ত্র মেয়র প্রর্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সকালে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন তাঁর নির্বাচনে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশন ও পুলিশ। কোন কারণ ছাড়াই মিথ্যা অভিযোগ এনে তাঁর নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।
পরে তিনি নগরীর ১২ ওয়ার্ডে প্রচারণায় নামেন।
এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীও নগরীর ১২ নম্বর ওয়ার্ডে মিশন পাড়া, চাষাঢ়া ও খানপুর এলাকায় গণসংযোগ করেন।এসময় তিনি বলেন, বিগত দিনের উন্নয়নে তাঁর জনপ্রিয়তা অধিক। তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আগামী ১৬ জানুয়ারি ইভিএম এর মধ্যমে ভোটগ্রহণ হবে। এই সিটি কর্পোরেশনে ভোটার রয়েছে পাঁচ লাখ ১৭ হাজারের অধিক।
























