১৭ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে আ’লীগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৭০০ বার পড়া হয়েছে
১৭ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওইদিন দলটিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এ পর্যন্ত ৩২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডিসহ ৬টি রাজনৈতিক দল সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মাধ্যমেই ইসি গঠনে রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হওয়ার কথা রয়েছে। কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যেই নতুন ইসি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

























