আদালতে মামলাজট কমাতে সব কিছুই করবে সরকার : আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
আদালতে মামলাজট কমাতে প্রয়োজনীয় সব কিছুই সরকার করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের ৪৩ ও ৪৪তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইনমন্ত্রী।এ সময় মন্ত্রী বলেন, আদালতে মামলার জট কমাতে বিশ্বব্যাপী চলমান পদ্ধতি অনুসরণ করবে সরকার। আনিসুল হক বলেন, বিচারকরা হলেন বিচার বিভাগের প্রধান চালিকা শক্তি। তাদের দক্ষতা উন্নয়নে দেশ-বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সক্ষমতাও বাড়ানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

























