ঝিনাইদহে ইউপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোটর সাইকেল ও নির্বাচনী কার্যালয় ভাংচুর
- আপডেট সময় : ০১:৫৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোটর সাইকেল ও নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে।
প্রতিপক্ষের মারপিটে এক মেম্বার প্রার্থীর মৃত্যুর অভিযোগ করেছে পরিবার। ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
গতরাত ও সকালে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ শিকদারের নির্বাচনি প্রচারণায় ২টি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাতেই পাল্টা টিকারী বাজারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর শহিদুল ইসলাম শিকদারের নির্বাচনি কার্যালয় ও ২টি মাটর সাইকেল ভাংচুর করা হয়। এসময় এক মেম্বার প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে। পরে সকালে তিনি নিজ বাড়ীতে মারা যান। খবর পেয়ে সকালে নাড়িকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এসআই তৌহিদুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে যায়। সেখানে নৌকা প্রতিকের সমর্থকরা উত্তেজিত হয়ে পুলিশের উপর হামলা চালায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
























