বিএনপি এক বা দশ দফার আন্দোলনে, আওয়ামী লীগের কিছু যায় আসে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৭৬২ বার পড়া হয়েছে
বিএনপি এক বা দশ দফার আন্দোলনে, আওয়ামী লীগের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, অতীতেও দেশবাসী বিএনপির দফা ভিত্তিক আন্দোলন দেখেছে। তাদের আন্দোলন রাজপথে নয়। ফেসবুক আর মিডিয়া নির্ভর বলে মন্তব্য করেন তিনি। বিএনপি নেতারা গত এক যুগেরও বেশি সময় ধরে নানা ইস্যুতে আন্দোলন আর সরকার পতনের হুমকি দিয়ে আসছে। প্রকৃতপক্ষে এসব হুমকি সরকার ও জনগণের মনে কোনরূপ আগ্রহ বা উদ্বেগ সৃষ্টি করতে পারেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

























