দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপি এখন বেসামালঃ কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপি এখন বেসামাল এবং অবসাদগ্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের অভিযোগ করেন, স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সাথে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি। তারাই এদেশে নষ্ট রাজনীতির চর্চা করে আসছে। দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট।























