শরীয়তপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৭৯১ বার পড়া হয়েছে
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। পরে সুবিধা মতো সময়ে নতুন তফসিল ঘোষণার কথা জানিয়েছে কমিশন।
নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিবের সই করা এক চিঠিতে জেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীদের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। পাঁচ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদনও দেয় কমিটি। এরপরেই নির্বাচন স্থগিত হয়। ১১ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে এখন নয়টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।






















