মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে গেছে ফেরি শাহ আমানত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৬৩২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে গেছে ফেরি শাহ আমানত। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি’এর উদ্ধারকারী দল। প্রাণহানির কোন খবর এখনো পাওয়া যায়নি।
৫ নম্বর ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক ও ছোটগাড়ি নিয়ে তীরে ভিড়তে গিয়ে কাত হয়ে যায় রো রো ফেরি আমানত শাহ্। বিআইডব্লিউটিসি আরিচা শাখার উপমহাব্যবস্থাপক জানান, দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় নোঙর করতে গিয়ে এই দুঘর্টনা। ফেরিতে থাকার যানবাহনের সঠিক সংখ্যা দিতে পারেনি কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে কাজ করছে। বিআইডব্লিউটি’এর উদ্ধারকারী জাহাজ হামজাও রয়েছে ঘাটে। মুন্সিগঞ্জ থেকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।






















