প্রতিটি শিশুর জীবন অর্থবহ করে তুলতে জ্ঞান অর্জনের বিকল্প নেই
- আপডেট সময় : ১২:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
প্রতিটি শিশুর জীবন অর্থবহ করে তুলতে জ্ঞান অর্জনের বিকল্প নেই, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান শিক্ষায় শিশুদের উদ্বুদ্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকার প্রধান আরো বলেন, ৭৫ এর মত কোন নৃশংস ঘটনায় কোন শিশু যাতে প্রাণ না হারায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়ে, দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মোট চার হাজার ল্যাপটপ ও ১০টি স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে, শেখ রাসেলের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। এখন থেকে ১৮ অক্টোবর পুরো দেশজুড়ে পালিত হবে শেখ রাসেল দিবস। প্রথমবারের মতো আয়োজিত এই দিবসে, নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, সরকারের আইসিটি বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।























