ক্লিনফিড নিয়ে বিভ্রান্তকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
ক্লিন ফিড নিয়ে বিভ্রান্তি ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে বেসরকারি টিভি চ্যানেল মালিকদের সংগঠন — অ্যাটকো নেতাদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ক্লিন ফিডমুক্ত অনুষ্ঠান না চালালে, ক্যাবেল অপরাটেরদের লাইসেন্স বাতিল করা হবে। নতুনদের লাইসেন্স দেয়া হবে। মন্ত্রী বলেন, আইপি টিভিকে অবশ্যই সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন নিয়ে সম্প্রচার করতে হবে। এ লক্ষ্যে সরকার রেজিস্ট্রেশন নীতিমালা তৈরি করছে বলেও জানান মন্ত্রী। এসময় তথ্য সচিব মকবুল হোসেন, অ্যাটকো নেতা ইকবাল সোবহান চৌধুরী, মোজাম্মেল বাবু, কাজী জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
























