পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম-উল-হকের হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি করা হয়েছে
- আপডেট সময় : ০২:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৮ বার পড়া হয়েছে
হৃদরোগে আক্রান্ত পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম-উল-হকের হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি করা হয়েছে ।আপাতত ইনজামামকে আরও কিছু দিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। তার শারীরিক অবস্থায় উদ্বিগ্ন ক্রিকেট–দুনিয়া।
ওয়াসিম আকরাম থেকে হার্শা ভোগলে—অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়েছেন। ইনজামাম যেন শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে প্রার্থনাও করেছেন। তবে এত সব শুভকামনা, প্রার্থনার ভিড়ে হৃদয় ছুঁয়ে যাবে শচীন টেন্ডুলকারের টুইট। এতে ইনজামামের ‘লড়াকু’ চরিত্র তুলে ধরে মাস্টার-ব্লাস্টারের আশা, পাকিস্তানের সাবেক অধিনায়ক শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।
টেন্ডুলকার টুইটারে লিখেছেন, ‘তুমি সব সময়ে খুব শান্ত, কিন্তু লড়াকু। আমার আশা ও প্রার্থনা, তুমি শিগগিরই এই পরিস্থিতি সামলে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’ওয়াসিম আকরাম তাঁর সাবেক সতীর্থ নিয়ে করেছেন আরেকটি আবেগময় টুইট। লিখেছেন, মনে হচ্ছে, কোনো অশুভ দৃষ্টি নিশ্চয়ই তোমার হৃদয়কে ছাড়খার করতে চাইছে। আমি খুব উদ্বিগ্ন যে তোমার মতো সিংহ হৃদয়ের মানুষকে এত কষ্ট পেতে হচ্ছে। প্রার্থনা করছি, তুমি শিগগির সুস্থ হয়ে ওঠো।






















