দিনাজপুরের ১৩ উপজেলায় দুর্গা মণ্ডপের সংখ্যা এবার ১ হাজার ২শ’ ৮২টি
- আপডেট সময় : ০৫:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৭২১ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩ উপজেলায় দুর্গা মণ্ডপের সংখ্যা এবার ১ হাজার ২শ’ ৮২টি। যা সংখ্যার দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম। এরইমধ্যে প্রতিমা তৈরীর কাজ শেষ করেছে মৃৎশিল্পীরা। দুর্গোৎসবকে সামনে রেখে সরগরম হতে শুরু করেছে পূজোর বাজার।
সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে খ্যাত দিনাজপুরে সার্বজনীন দুর্গাপূজা উদযাপনের চলছে প্রস্তুতি। এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরী। এবার শুরু হবে রং তুলির কাজ। এদিকে রাত নামতেই সরগরম হয়ে উঠেছে পূজোর বাজার। বৃহৎ এই উৎসবকে ঘিরে পরিবার-পরিজনদের সাথে নিয়ে কেনাকাটায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা।
কেনাকাটা সবেমাত্র শুরু হয়েছে। সামনের দিনগুলোতে আরো বাড়বে বলে জানান, বিক্রেতারা। দেশের দ্বিতীয় বৃহত্তম সার্বজনীন দুর্গাৎসবে ভক্তদের স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনার আহ্বান জানালেন জেলা পূজা উদযাপন কমিটির এই নেতা। আগামী ১১ অক্টোবর ষষ্টীপুজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।


























