বিভিন্ন জেলায় করোনা প্রতিরোধে অক্সিজেন সিলিন্ডারসহ সুরক্ষা সামগ্রী বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
বিভিন্ন জেলায় করোনা প্রতিরোধে অক্সিজেন সিলিন্ডারসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসায় ৩০টি অক্সিজেন সিলিন্ডারসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটন।
নরসিংদীতে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর এর মাধ্যমে সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছে নরসিংদী অক্সিজেন ব্যাংক।
নেত্রকোনায় করোনায় বসে থাকা সিএনজি চালক, দর্জি ও দোকান কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় শহরের মোক্তারপাড়া আঞ্জুমান স্কুল প্রাঙ্গনে প্রায় সাড়ে ৯শ’ লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।



























