সংক্রমণ প্রতিরোধে প্রতিটি মহল্লায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সংক্রমণ প্রতিরোধে প্রতিটি মহল্লায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।
রোববার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত করোনা বিস্তার রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, করোনা সংকট দীর্ঘদিন ধরে চলার সম্ভাবনা রয়েছে। তাই এ সংকট মোকাবেলায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে প্রতিটি মহল্লায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। কমিটির- কারো করোনা উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া ও টেস্টের ব্যবস্থা করা এবং সকলকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করা। এছাড়া মাস্ক বিতরণ ও পরিধানে জনগণকে উদ্বুদ্ধ করা পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলতে সচেতন করা।





















