আগামী বছরের জুন মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে: কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
আগামী বছরের জুন মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকার সেতু ভবনে- সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনার অসীম সাহসের জন্যই আজ স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে সেতুর সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ শতাংশ বলে জানান তিনি। মন্ত্রী আরো বলেন, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সার্বিক অগ্রগতি শতকরা ৬৯ শতাংশ। এসময় সেতু বিভাগের সচিব ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।























