গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভের ডাক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
বিধিনিষেধ মেনে গণপরিবহন এবং পণ্যবাহী গাড়ি চালুর দাবিতে আজ সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
একই দাবিতে ৪ মে সারাদেশের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করবে তারা। করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় এই খাতের ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়ায় এই দাবীর বিকল্প দেখছেন না মোটর শ্রমিক নেতারা। পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন তারা। এতে করে পরিবহন শ্রমিকরা রাস্তায় নামলে তার দায় শ্রমিক ফেডারেশনের নেবে না বলে এক সংবাদ সম্মেলনে জানান তারা। বিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহণের সুযোগ চান শ্রমিকরা। পাশাপাশি শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দাবি।

























