লকডাউনের চতুর্থ দিনে দেশের বিভিন্ন মহাসড়কে তৎপর পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
লকডাউনের চতুর্থ দিনে দেশের বিভিন্ন জেলার মহাসড়কে তৎপর রয়েছে পুলিশ। বিভিন্ন এলাকায় নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
সর্বাত্মক লকডাউনের ৪র্থ দিনে ময়মনসিংহ নগরীতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তবে ভিন্ন চিত্র উপজেলা শহরগুলোতে। সেখানে নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। খোলা হচ্ছে দোকানপাট।
মানিকগঞ্জে অনেকটাই কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন।
বিধিনিষেধের চতুর্থ দিনে নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরায় তৎপর রয়েছে আইনশৃংখলা বাহিনী। তবে জেলা শহরের বাইরে দেখা যায়নি তেমন কোন তৎপরতা। ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৪টি মামলায় ৩০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জে জেলা ও উপজেলা শহরগুলোতে লকডাউন অনেকটাই মানতে দেখা গেলেও গ্রামগঞ্জের অধিকাংশ স্থানেই এসব মানছে না কেউ।
এছাড়াও হবিগঞ্জ ও জামালপুরে সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে।

























