১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়ের ডেথ রেফারেন্স হাইকোর্টে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৮২১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে, করা রাষ্ট্রদ্রোহ মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়ের ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌছেছে।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ব্যারিস্টার সাইফুর রহমান আজ এ তথ্য জানান। এর আগে ২৩ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আলোচিত এই মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ডের সাজা দেন। মামলার নথিতে থেকে জানা যায়, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী একটি বোমা দেখতে পাওয়া যায়। সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের ওই বোমা উদ্ধার করে। পরদিন ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার করা হয়। এই ঘটনায় মোট তিনটি মামলা হয়েছিল। তার মধ্যে দুটি মামলার রায় বিচারিক আদালতে আগেই হয়।





















