মাগুরা শ্রীকুন্ডি কলেজের শহীদ মিনার দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে
- আপডেট সময় : ০৬:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
বগুড়ায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনশেষে ফেরার সময় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা সদরে বজরুক শ্রীকুন্ডি কলেজে রাতের আঁধারে দুর্বৃত্তরা শহীদ মিনার ভেঙে দিয়েছে।
বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। ফেরার পথে শহীদ মিনার চত্বরে অবস্থানরত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী সংসদ সদস্যকে কটুক্তি করলে তাকে সেখান থেকে সরিয়ে নেন পুলিশ সদস্যরা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে শহীদ মিনারটি সাময়িকভাবে প্রতিস্থাপন শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। প্রতি বছরের মতো এবারো শিক্ষকদের নিয়ে সকালে ফুল দিতে গিয়ে দেখেন কে বা কারা শহীদ মিনারটি ভেঙ্গে ফেলেছে।



























