নতুন করে অবকাঠামো নির্মাণের পাশাপাশি চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে জোর তাগিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
নতুন করে অবকাঠামো নির্মাণের পাশাপাশি চলমান প্রকল্পেগুলোর দ্রুত বাস্তবায়নে জোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক এর নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি কোভিড মহামারীর দ্বিতীয় ধাপ মোকাবিলায় সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের প্রস্ততি ও সক্ষমতা বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা করেন। অর্থনীতিকে সচল রাখতে এবং ভ্যাক্সিন এর সুলভ প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ প্রস্ততি নেয়ারও নির্দেশনা দেন তিনি।দুপুরে সংবাদ সম্মেলনে একনেক সভায় অনুমোদিত প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরবেন পরিকল্পনা কমিশন বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম।
























